মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৪ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চার দাবিতে সমঝোতা, সাজেকে অবরোধ প্রত্যাহারের আশা ওয়াদুদ ভূইয়ার

  • হালনাগাদ সময় : ১০:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সাজেকে সড়ক অবরোধকারীদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। অবরোধকারীদের পাঁচ দফা দাবির মধ্যে চারটি বিষয়ে দুই পক্ষের সমঝোতা হয়েছে। শিগগিরই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ি সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওয়াদুদ ভূইয়া।
তিনি বলেন, অবরোধকারীদের পাঁচ দফা দাবির মধ্যে চারটি বিষয়ে সমঝোতা হয়েছে। সাজেক থেকে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার বিষয়ে কয়েক দিনের মধ্যে আবারও আলোচনা হবে।
সংবাদ সম্মেলনে রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার বিকেল ৩টা থেকে সাজেকের অচলাবস্থা নিরসনে খাগড়াছড়ি ও রাঙামাটির সংসদ সদস্য এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে অবরোধকারীদের চার সদস্য অংশ নেন।
অবরোধকারীদের পক্ষে বৈঠকে প্রতিনিধিত্ব করেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির বাবুধন চাকমা, জিকু চাকমা, কার্বারী অ্যাসোসিয়েশনের নতুন জয় চাকমা ও ছাত্র জনতার সংগ্রাম পরিষদের ঊষাতন চাকমা।
বৈঠকের শুরুতে অবরোধকারীরা সরকারি প্রতিনিধি দলের কাছে লিখিতভাবে তাঁদের পাঁচ দফা দাবি তুলে ধরেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনসংলগ্ন গ্রামে বাঘের আতঙ্ক, ড্রোনে চলছে অনুসন্ধান

26 October 2026

শ্বশুর-শাশুড়িকে ‘আব্বা-আম্মা’ বলা কি শরিয়তসম্মত?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চার দাবিতে সমঝোতা, সাজেকে অবরোধ প্রত্যাহারের আশা ওয়াদুদ ভূইয়ার

হালনাগাদ সময় : ১০:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬