মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৫৮ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

অচলাবস্থা কাটিয়ে ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষার্থীরা, ভিসি পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত

  • হালনাগাদ সময় : ০৮:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দীর্ঘ ৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণের পাশাপাশি সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও শিক্ষাকার্যক্রম সচল রাখতে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছে।

শিক্ষকরা যাতে দ্রুত ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করেন, সেই আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা এক খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের একাডেমিক জীবন মারাত্মক ক্ষতির মুখে পড়েছে এবং সেশনজটের অনিশ্চয়তা বাড়ছে। তবে একাডেমিক কার্যক্রমে ফিরে যাওয়া মানে আন্দোলন থেকে সরে আসা নয়; সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত সকল অংশীজনদের যৌথ আন্দোলন চলবে।

চিঠিতে শিক্ষার্থীরা আরও হুঁশিয়ারি দেন, নতুন নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে কঠোর কর্মসূচি পালন করা হবে। যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ জানান, শিক্ষাজীবনের ক্ষতি এড়াতে তাঁরা ক্লাসে ফিরতে চান, তবে ন্যায্য দাবি আদায়ে আন্দোলন ও অনড় অবস্থান থেকে সরে আসবেন না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির ৯০ এমপির যোগ্যতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সমান নয়: রাশেদ খাঁন

25 October 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: সোমবারে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অচলাবস্থা কাটিয়ে ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষার্থীরা, ভিসি পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত

হালনাগাদ সময় : ০৮:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬