মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২৪ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

লালমনিরহাটে সীমান্ত পেরিয়ে আসা বাঘ উদ্ধারে অভিযান অব্যাহত, এলাকাবাসীর মাঝে আতঙ্ক

  • হালনাগাদ সময় : ১০:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারত থেকে আসা একটি বাঘকে ড্রোনে শনাক্ত করা হলেও দীর্ঘ ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে স্থানীয় সীমান্তবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

রোববার সন্ধ্যায় আমঝোল সীমান্ত এলাকায় বাঘের আক্রমণে তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরপর থেকেই বন বিভাগ ও বিজিবি সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বাঘ উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন। সোমবার বিকেলে ঢাকা থেকে বন বিভাগের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। তবে উৎসুক জনতার ভিড়ের কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনসংলগ্ন গ্রামে বাঘের আতঙ্ক, ড্রোনে চলছে অনুসন্ধান

26 October 2026

শ্বশুর-শাশুড়িকে ‘আব্বা-আম্মা’ বলা কি শরিয়তসম্মত?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লালমনিরহাটে সীমান্ত পেরিয়ে আসা বাঘ উদ্ধারে অভিযান অব্যাহত, এলাকাবাসীর মাঝে আতঙ্ক

হালনাগাদ সময় : ১০:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬