মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০৯ পূর্বাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

  • হালনাগাদ সময় : ১০:২৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে গোপন যোগাযোগ এবং পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (১৭ নভেম্বর) এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে আনীত রাষ্ট্রদ্রোহের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গত ১৪ নভেম্বর চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পর সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী এলাকায় সময় দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

18 November 2026

শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করল শিক্ষা মন্ত্রণালয়

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

হালনাগাদ সময় : ১০:২৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬