মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৯ পূর্বাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বন্দরে ৪ গুণ স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ বৃদ্ধি: স্বস্তিতে আমদানিকারক

  • হালনাগাদ সময় : ০৬:১৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডিতে আমদানিকৃত পূর্ণ কনটেইনারের (এফসিএল) ওপর চার গুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) দপ্তর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বন্দর কর্তৃপক্ষের বোর্ডের ৯ নভেম্বরের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হয়েছে। তবে খালি কনটেইনার এই সুবিধার আওতাভুক্ত নয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বন্দরের অপারেশনাল গতিশীলতা বজায় রাখতে আমদানিকারকদের দ্রুত পণ্য খালাসের অনুরোধ জানানো হয়েছে। চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এতে পণ্য খালাসের ব্যয় কমবে এবং ভোক্তারাও এর সুফল পাবেন। চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী বাড়তি স্টোররেন্ট আদায় স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মুশফিককে বাদ দেওয়ার প্রশ্নে কৌশলী শান্ত

19 November 2026

আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বন্দরে ৪ গুণ স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ বৃদ্ধি: স্বস্তিতে আমদানিকারক

হালনাগাদ সময় : ০৬:১৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬