মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যে এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এখন থেকে কোনো শিক্ষক বা শিক্ষার্থী শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপী এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সরকার এই নীতিমালা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।






















