মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০২ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৩, আহত ২৬

  • হালনাগাদ সময় : ০৩:১৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে রাস আল খাইমাহর দক্ষিণাঞ্চলের আল ওয়াতান রোডে এ দুর্ঘটনা ঘটে।

রাস আল খাইমাহ পুলিশ জানায়, ৪১ জন যাত্রী নিয়ে চলা একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

ইউএই ন্যাশনাল অ্যাম্বুলেন্স জানায়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ১৬টি অ্যাম্বুলেন্স ও পাঁচটি ফার্স্ট রেসপন্ডার গাড়ি পাঠানো হয়। সেখানে আহত ২৬ জনকে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটির অধিকাংশ যাত্রীই ওমান থেকে ভিসা পরিবর্তন করে ফিরছিলেন। ফেরার পথেই তারা দুর্ঘটনার কবলে পড়েন।

এদিকে, দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনস্যুলেট নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে ভারতীয় নাগরিক রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত কারও নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি, এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ড্রোন হামলার গুজব সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, কয়েক দিন আগেই আমিরাতের ফুজাইরাতে আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন প্রাণ হারান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৩, আহত ২৬

হালনাগাদ সময় : ০৩:১৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬