মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৭ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাউজানে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

  • হালনাগাদ সময় : ০৪:০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের রাউজানে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী তাঁরা উপজেলার ঐতিহ্যবাহী জমিদার যোগেশ ধরের বাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে নেতারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজার আয়োজন ও সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।
পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলার ঝিকুটিপাড়া পূজা উদ্‌যাপন পরিষদের মণ্ডপে প্রায় তিন হাজার দর্শনার্থীর জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক এ কে এম জিয়া উদ্দিন রনির অর্থায়নে এ আয়োজন করা হয়।
পূজামণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সরওয়ার তুষার ও প্রিতম দাশ, উত্তর জেলার আহ্বায়ক একরামুল হক, সদস্য সচিব আব্দুল করিম টিপু এবং চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক এ কে এম জিয়া উদ্দিন রনি।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি, জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক বখতিয়ার হোসেনসহ এনসিপি ও অঙ্গসংগঠনের মহানগর, উত্তর জেলা এবং রাউজানের স্থানীয় নেতারা।
পূজামণ্ডপে ভক্ত ও পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এনসিপির নেতারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, আধুনিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে তাঁরা একযোগে কাজ করছেন।
তাঁরা আরও বলেন, রাউজানে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে, যা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে।
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পূজা উদ্‌যাপনে কাজ করায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এনসিপির নেতারা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

28 October 2026

মিরপুর টেস্ট: মুমিনুলের বিদায়ে আক্ষেপ নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাউজানে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

হালনাগাদ সময় : ০৪:০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬