মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১১ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত

  • হালনাগাদ সময় : ০৭:৫৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনুষ্ঠেয় জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংলাপ অর্থবহ করতে ১১ দল ঐক্যবদ্ধভাবে এতে অংশ নেবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

তিনি বলেন, দলের পক্ষ থেকে ইতোমধ্যে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। জামায়াত আলাদা, আরেকটি দল আলাদা— এভাবে না হয়ে আমরা যে ১১ দলীয় ঐক্য আছি, আমরা একসঙ্গে সংলাপ করার জন্য নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে জানিয়েছি। ফরমালিও (আনুষ্ঠানিকভাবে) আমরা বিষয়টি জানাব।

এ নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠকে আলোচনার বিষয়ে জানিয়ে তিনি বলেন, আজকের বৈঠকে একসঙ্গে সংলাপের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা ১১ দলের পক্ষ থেকে একটি আবেদন করব, যাতে নির্বাচন কমিশন আলাদা একটি সময় ১১ দলের জন্য বরাদ্দ করে সে অনুযায়ী সংলাপের আয়োজন করে। এ ব্যাপারে বৈঠকে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে।

হামিদুর রহমান আজাদ বলেন, জাতীয় সংলাপের বিষয়েও বৈঠকে একই বক্তব্য এসেছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ভিত্তিতে জাতীয় সংলাপে বসবে ১১ দল। এ বিষয়েও একসঙ্গে ১১ দল জাতীয় সংলাপে অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্যের খেলা হাডুডু

27 November 2026

পতিত স্বৈরাচার দেশে আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত

হালনাগাদ সময় : ০৭:৫৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬