মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১৬ অপরাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন বিপদে বাংলাদেশ

  • হালনাগাদ সময় : ০৩:৪৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এক ইনিংসে ৪০০ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের! বরং জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে এখন কঠিন পরীক্ষার মুখে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের দুই সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫৫৭ রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা। পেয়েছে ১৫৭ রানের মূল্যবান লিড। সেই রান সামনে রেখে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই খেই হারিয়েছে বাংলাদেশ। সাত বলের ব্যবধানে হারিয়েছে দুই উইকেট।

বাংলাদেশের বিপদের শুরুটা করেন মার্কো ইয়ানসেন। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে দেন তিনি। দলীয় ১১ রানে শেষ হয় তানজিদের ইনিংস। এর আগে ইয়ানসেনের বলে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার আঙুল তুললেও রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন এই ওপেনার। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। পরের ওভারের প্রথম বলেই রায়ান রিকেলটনের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ৪ রান করে।

তানজিদের বিদায়ের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের ওপর দ্বিতীয় আঘাত হানেন কাগিসো রাবাদা। ক্রিজে এসে মাত্র তিন বল খেলতে পেরেছেন মুমিনুল হক। এক রান করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। মাত্র এক রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে তখন চরম চাপে বাংলাদেশ।

এর মধ্যে প্রথম ইনিংসের প্রথম বলেই ডাক মারা মাহফিজুল ইসলাম রবিনও দ্বিতীয় ইনিংসে শুরুতে পেয়েছেন ভাগ্যের সহায়তা। প্রথম স্লিপে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। পরে রিভিউয়ের সুবিধাও পান। শেষ পর্যন্ত রাবাদাকে চার মেরে আন্তর্জাতিক ক্রিকেটে রানের খাতা খোলেন রবিন। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২২ রান। দক্ষিণ আফ্রিকার লিড কাটাতে এখনো বাকি ১৩৫ রান।

বাংলাদেশের এই বিপর্যয়ের পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকার বিশাল প্রথম ইনিংস। অথচ একটা সময় ম্যাচে বেশ ভালো অবস্থানে ছিল সফরকারীরা। ৪০০ রান তুলে বাংলাদেশ এগিয়ে ছিল ১৪ রানে। বিপরীতে ৩৭৬ রানে সাত উইকেট হারিয়ে তখন বেশ অস্বস্তিতে ছিল স্বাগতিকরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের চিত্রই পাল্টে দিয়েছে তারা।

দক্ষিণ আফ্রিকার ঘুরে দাঁড়ানোর নায়ক রায়ান রিকেলটন ও মার্কোস অ্যাকারমান। দুজনের ব্যাটে এসেছে দুটি দুর্দান্ত সেঞ্চুরি। অ্যাকারমান ১৬৪ বলে ২১টি চার ও একটি ছক্কায় করেছেন ১৫৭ রান। টেস্ট ক্যারিয়ারে এটি তার প্রথম শতক। অন্যদিকে রিকেলটন খেলেছেন ১৬৫ বলে ১০২ রানের ইনিংস। তার ব্যাট থেকে এসেছে ১৩টি চার ও একটি ছক্কা।

চতুর্থ দিনের শুরুতে ৩৮৬ রানে সাত উইকেট নিয়ে ব্যাটিং শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। রিকেলটনের সঙ্গে ক্রিজে যোগ দেন কাগিসো রাবাদা। তাদের জুটি ভাঙতে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশের বোলারদের। একাধিকবার ব্যাটের কানায় লেগে বল স্লিপ ও গালির কাছ দিয়ে বেরিয়ে গেলেও উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। এর মধ্যে রিকেলটন নিজের চতুর্থ টেস্ট সেঞ্চুরিও পূর্ণ করেন।

শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পিংয়ের শিকার হন রিকেলটন। উইকেটের পেছনে দুর্দান্ত দক্ষতা দেখিয়ে তাকে ফেরান লিটন দাস। পরে রাবাদাকেও স্টাম্পিং করে নিজের বিশ্ব রেকর্ড আরও সমৃদ্ধ করেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০৩৫ সালের মধ্যেই বিশ্বে সবচেয়ে বেশি অনুসারীর ধর্মে পরিণত হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস

19 November 2026

শাকিবের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? জল্পনা তুঙ্গে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন বিপদে বাংলাদেশ

হালনাগাদ সময় : ০৩:৪৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬