মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪১ অপরাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পোশাক খাতের নতুন মজুরি প্রস্তাব ২৩ নভেম্বর: মজুরি বোর্ড

  • হালনাগাদ সময় : ০৭:১৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব আগামী ২৩ নভেম্বর মালিকপক্ষ জমা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, মালিকপক্ষের সঙ্গে বোর্ডের কোনো দূরত্ব তৈরি হয়নি।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, ২৩ নভেম্বর সভা অনুষ্ঠিত হবে এবং সেদিনই মালিকপক্ষ তাদের প্রস্তাব তুলে ধরবে বলে আশা করছি। যদি কোনো পক্ষ প্রস্তাব দিতে ব্যর্থ হয়, তবে আইন অনুযায়ী বোর্ড পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরও জানান, শ্রমিক ও মালিক উভয় পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতেই মজুরি নির্ধারণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠিত হয় এবং ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী, বোর্ড গঠনের ছয় মাসের মধ্যে কাজ সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকলেও উভয় পক্ষই দ্রুত মজুরি কাঠামো চূড়ান্ত করতে একমত হয়েছে। তাদের লক্ষ্য, ডিসেম্বর থেকেই নতুন মজুরি কার্যকর করা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফগলাইট কি অবৈধ? আইনের ফাঁকে মামলা ও ‘রেকার বিলের’ ভোগান্তিতে বাইকাররা

22 November 2026

পোশাক খাতে অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি রয়েছে: মাহদী আমিন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পোশাক খাতের নতুন মজুরি প্রস্তাব ২৩ নভেম্বর: মজুরি বোর্ড

হালনাগাদ সময় : ০৭:১৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬