মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪১ অপরাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আগামীকাল শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা

  • হালনাগাদ সময় : ০৪:২৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’। সাত দিনব্যাপী এই মেলায় সারাদেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান তাদের নিজস্ব পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশের মালিক নারী উদ্যোক্তা।

শনিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, রোববার সকাল ৯টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এবং এতে কোনো প্রবেশ ফি নেই। মেলায় বিদেশি বা আমদানিকৃত পণ্য প্রদর্শন বা বিক্রির সুযোগ নেই; শতভাগ দেশীয় পণ্য নিয়ে এই আয়োজন সাজানো হয়েছে। উদ্যোক্তাদের উৎসাহিত করতে উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে।

মেলায় ফ্যাশন ডিজাইন, পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতের স্টল থাকছে। এছাড়া উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সহায়তা ও ঋণের আবেদনের সুযোগ রাখা হয়েছে। ২৩ ও ২৪ নভেম্বর সহজ অর্থায়ন ও বাজারজাতকরণ বিষয়ক সেমিনার ও সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফগলাইট কি অবৈধ? আইনের ফাঁকে মামলা ও ‘রেকার বিলের’ ভোগান্তিতে বাইকাররা

22 November 2026

পোশাক খাতে অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি রয়েছে: মাহদী আমিন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আগামীকাল শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা

হালনাগাদ সময় : ০৪:২৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬