মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১১ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বাজার নিয়ন্ত্রণে দেশব্যাপী অভিযানে ৯৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • হালনাগাদ সময় : ০৩:২৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভেজাল রোধে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ৩৫টি জেলায় পরিচালিত এ অভিযানে ৯৪টি প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের ৪৬টি টিম পাইকারি ও খুচরা বাজার, ফার্মেসি এবং হোটেল-রেস্তোরাঁয় একযোগে এই অভিযান চালায়। অভিযানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখা, ওজনে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মতো অনিয়ম পাওয়া যায়।

চট্টগ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নকল ইঞ্জিন অয়েল উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত এবং অন্য একটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া গাজীপুরের টঙ্গীতে খোলা সয়াবিন তেল অবৈধভাবে বোতলজাত করার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাজার নিয়ন্ত্রণে দেশব্যাপী অভিযানে ৯৪ প্রতিষ্ঠানকে জরিমানা

হালনাগাদ সময় : ০৩:২৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬