মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩৩ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ঘিরে চক্রান্ত রুখতে রাজপথে স্বেচ্ছাসেবক দল

  • হালনাগাদ সময় : ০৪:১৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে অপশক্তির চক্রান্ত রুখতে রাজপথে সতর্ক অবস্থান নিয়েছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে বাইপাইল ও জিরাবোসহ আশপাশের কারখানা এলাকায় মহড়া দেন সংগঠনের নেতাকর্মীরা।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর একটি চক্র নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পোশাক শ্রমিকদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, সরকার নিশ্চয়ই তাদের সমস্যা সমাধান করবে, তবে কোনো অস্থিতিশীলতা বরদাশত করা হবে না।

সংগঠনের সভাপতি এসএম জিলানি, সাধারণ সম্পাদক রাজিব আহসান ও স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে তারা মাঠে রয়েছেন বলে জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসায় বাড়ছে শিশুদের ওপর যৌন নির্যাতন: অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা ও আস্থার সংকট

03 November 2026

জ্যোতির উত্তরসূরি নাহিদার সামনে প্রথম পরীক্ষা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ঘিরে চক্রান্ত রুখতে রাজপথে স্বেচ্ছাসেবক দল

হালনাগাদ সময় : ০৪:১৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬