মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৭ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নিরাপত্তা ও ফোন না ধরার অভিযোগ: সরাইল থানার ওসির সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডা

  • হালনাগাদ সময় : ০৯:৫০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার সঙ্গে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার তীব্র বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রয়োজনীয় নিরাপত্তা না পাওয়া এবং ফোন রিসিভ না করার অভিযোগ তুলে বৃহস্পতিবার রাতে ওসির কক্ষে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সরাইল থানায় উপস্থিত হন। ওসির কক্ষে প্রবেশ করে তিনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া প্রশ্ন তোলেন। সংসদ সদস্য হিসেবে যথাযথ নিরাপত্তা না দেওয়া ও বারবার যোগাযোগের চেষ্টা করেও ফোন না ধরার কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। বাকবিতণ্ডার একপর্যায়ে রুমিন ফারহানা ওসিকে উদ্দেশ্য করে ক্ষোভ ঝাড়েন। অন্যদিকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে থানায় প্রবেশের ঘটনায় উষ্মা প্রকাশ করেন ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া।

এ প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমকে জানান, নিয়ম অনুযায়ী কোনো সংসদ সদস্য নিরাপত্তা চাইলে পুলিশ প্রশাসন তা সরবরাহ করতে বাধ্য। আশুগঞ্জ ও বিজয়নগর থানা পুলিশ প্রটোকল ও নিরাপত্তা দিলেও সরাইল থানার ওসি যোগাযোগ রক্ষা করেন না এবং ফোন পর্যন্ত ধরেন না।

পাল্টা বক্তব্যে ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, থানায় পর্যাপ্ত ফোর্সের সংকট রয়েছে এবং সীমিত জনবল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করতে হচ্ছে। শারদীয় দুর্গাপূজার সময় সামগ্রিক নিরাপত্তা বিধানের পাশাপাশি সংসদ সদস্যের সুরক্ষাও নিশ্চিত করা হয়েছিল। তবে সীমাবদ্ধতার কারণে সার্বক্ষণিক ব্যক্তিগত পুলিশ দল মোতায়েন রাখা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

28 October 2026

মিরপুর টেস্ট: মুমিনুলের বিদায়ে আক্ষেপ নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নিরাপত্তা ও ফোন না ধরার অভিযোগ: সরাইল থানার ওসির সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডা

হালনাগাদ সময় : ০৯:৫০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬