মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৮ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নবীনগরে পুকুরের পানিতে ডুবে যমজ শিশুর মর্মান্তিক মৃত্যু

  • হালনাগাদ সময় : ১২:৪৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে আকরাম ও হোসাইফা নামের দেড় বছর বয়সী দুই যমজ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২১ অক্টোবর) সকালে বিদ্যাকুট ইউনিয়নের মেরকূটা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুরা ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী আক্কাছ মিয়ার সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলাধুলা করার একপর্যায়ে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে বাড়ির পাশের পুকুরে তাদের অচেতন অবস্থায় ভাসতে দেখেন তারা। দ্রুত উদ্ধার করে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাদের মৃত বলে ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধুলার সময় সবার অগোচরে তারা পানিতে পড়ে যায়।

এ বিষয়ে বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকারুল হক জানান, পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং পুলিশকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে শেষ হচ্ছে ঐতিহাসিক গঙ্গা চুক্তির ৩০ বছরের মেয়াদ: পানিবণ্টন নিয়ে নতুন আলোচনায় ঢাকা-দিল্লি

28 October 2026

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নবীনগরে পুকুরের পানিতে ডুবে যমজ শিশুর মর্মান্তিক মৃত্যু

হালনাগাদ সময় : ১২:৪৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬