মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১৬ অপরাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নওগাঁ সীমান্তে ১১ মাসে বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

  • হালনাগাদ সময় : ০৩:৪৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গত ১১ মাসে ব্যাপক অভিযান চালিয়ে ১৩ কোটি ২১ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। এসব অভিযানে ৫৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মোট ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করা হয়। এসব টহলের অংশ হিসেবে ১৪১টি সফল অভিযানে ৫৪ জন আসামিসহ সর্বমোট ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির নেতৃত্বে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ১৭৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ১ হাজার ৩১৮ পিস ভারতীয় ইয়াবা, ৩ কেজি ৩৪৩ গ্রাম গাঁজা, ৮৮ হাজার ৮১২ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১ দশমিক ৭৭৬ কেজি হেরোইন, ১ দশমিক ২৯০ কেজি আইস, ২১ বোতল ভারতীয় মদ ও ১১০ বোতল ফেনসিডিল।

এদিকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। ২০২৬ সালের এপ্রিল মাসে ভারতের বিধানসভা নির্বাচনের পর সৃষ্ট পরিস্থিতিতে পুশ-ইনের অপচেষ্টা বৃদ্ধি পেলে বিজিবির তৎপরতায় পৃথক আটটি স্থানে বিএসএফের মাধ্যমে ৮৪ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা নস্যাৎ করা হয়। পাশাপাশি সীমান্ত অপরাধ দমন ও স্থানীয়দের সম্পৃক্ততা বাড়াতে ৫৪০টি সচেতনতামূলক সভা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবকদের জন্য মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে বিজিবি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০৩৫ সালের মধ্যেই বিশ্বে সবচেয়ে বেশি অনুসারীর ধর্মে পরিণত হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস

19 November 2026

শাকিবের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? জল্পনা তুঙ্গে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নওগাঁ সীমান্তে ১১ মাসে বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

হালনাগাদ সময় : ০৩:৪৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬