মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০০ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গাইবান্ধায় বাগান থেকে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • হালনাগাদ সময় : ০৬:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে শিরাজ শেখ (১৩) নামের এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ি গ্রামের পগাইলের বিলসংলগ্ন একটি গাছের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিরাজ শেখ ওই গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাগানের একটি আমগাছে শিরাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ সময় তার পরনে পাঞ্জাবি ও পায়জামা ছিল।

সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

24 November 2026

১৪ বছরেও পুনর্বাসন হয়নি তাজরীন ফ্যাশনসের আহত শ্রমিকদের

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাইবান্ধায় বাগান থেকে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হালনাগাদ সময় : ০৬:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬