মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:২৯ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ফটিকছড়িতে ৬ জনকে গুলি: ফেসবুকে পোস্ট দিয়ে দায় স্বীকার ‘শুটার রায়হানের’

  • হালনাগাদ সময় : ০৫:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে ৬ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’। পোস্টটিতে তিনি নিজের আত্মরক্ষার্থেই এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রায়হান লেখেন, তিনি ভেবেছিলেন তাকে আওয়ামী পন্থী ভেবে বিএনপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী তাঁর গাড়ি আটকেছিলেন। কোনো পূর্বশত্রুতা না থাকলেও বাধ্য হয়েই আত্মরক্ষার্থে গুলি চালান বলে দাবি করেন তিনি। পাশাপাশি আহত ব্যক্তিদের সাহায্য করার ইচ্ছাও প্রকাশ করেন এবং ভবিষ্যতে গাড়ি আটকানোর আগে খোঁজখবর নেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে হুঁশিয়ারি দেন।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাতে ফটিকছড়ির চুঁরখারহাট বাজারে দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে পথচারী ও চালকসহ ছয়জন গুরুতর আহত হন। ঘটনার পর পর স্থানীয় লোকজনের সহযোগিতায় মো. জাবেদ হোসেন নামের এক সিএনজি অটোরিকশাচালককে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ দাবি করেছেন, বন্দুকধারীরা তাকে জিম্মি করে গাড়িটি চালিয়ে নিতে বাধ্য করেছিল।

ঘটনার রহস্য উন্মোচন ও শীর্ষ সন্ত্রাসী রায়হানকে গ্রেফতার করতে ইতোমধ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে পুলিশ। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ নিজেই সুয়াবিল এলাকার হযরত সৈয়দ কমর চাঁদ আলী শাহ মাজারের সামনে হ্যান্ডমাইক হাতে নিয়ে রায়হানকে ধরাতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন। তাঁর এই মাইকিংয়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ঘটনার পরপরই এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক সিএনজি অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদের সূত্রে মূল অপরাধীদের আইনের আওতায় আনার জোরালো চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

24 November 2026

১৪ বছরেও পুনর্বাসন হয়নি তাজরীন ফ্যাশনসের আহত শ্রমিকদের

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফটিকছড়িতে ৬ জনকে গুলি: ফেসবুকে পোস্ট দিয়ে দায় স্বীকার ‘শুটার রায়হানের’

হালনাগাদ সময় : ০৫:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬