মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:২৩ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঝিঁঝি পোকার গান ও অদ্ভুত কিছু কৌতূহলোদ্দীপক ঘটনা

  • হালনাগাদ সময় : ০৫:৪২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আমরা অনেকেই কম বেশি ঝিঁঝি পোকার ডাকের সঙ্গে পরিচিত। নিঝুম দুপুর বা সন্ধ্যায় ঝোপজঙ্গলের সামনে দাঁড়ালেই শোনা যায় এই কীটপতঙ্গের মিষ্টি সুর। এদের এই মধুর ডাককে বলা হয় ঝিঁঝি পোকার গান। নানান পুরাণে এই পতঙ্গের ডাকের কথা উল্লেখ আছে। সারা পৃথিবীতে ৩ হাজারেরও বেশি প্রজাতির ঝিঁঝি পোকা রয়েছে। অবাক করা বিষয় এরা কিন্তু মুখ দিয়ে ডাকে না। এদের শব্দ তৈরি হয় শরীরের দুটি অঙ্গের ঘর্ষণের ফলে। এদের শরীর ১-২ ইঞ্চি লম্বা হয়।

ঝিঁঝি পোকা নিয়ে পৃথিবীতে কম অদ্ভুত ঘটনা ঘটেনি। ২০১৮ সালের ঘটনা। ফ্রান্সের বুসে নামে একটি এলাকা আছে। এ এলাকায় প্রচুর ঝিঁঝি পোকার বসবাস। এ পোকার ডাক শুনতে গ্রামবাসী ভালোবাসে। ঝিঁঝির ডাককে তারা গানের সঙ্গে তুলনা করে। সবকিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ একবার হলো কী একদল ঝিঁঝি একসঙ্গে গান গেয়ে ওঠে। কিন্তু সে গান একদল পর্যটক পছন্দ করল না। আচ্ছা বিপদ! তারা বিরক্ত হয়ে নালিশ করলেন স্থানীয় মেয়রের কাছে। এ রকম পরপর পাঁচটি দল গেল মেয়রের কাছে। জানালেন ঝিঁঝি পোকার কর্কশ শব্দে তারা অতিষ্ঠ। তখন মেয়র বুঝিয়ে বললেন, ঝিঁঝির ডাক তো এই এলাকার ঐতিহ্য।

এর পরের ঘটনা আমেরিকার। ২০২১ সালের জুন মাসে এক দিন হঠাৎ করেই লাল চোখের ঝিঁঝি পোকা মাটির নিচ থেকে বের হয়ে এলো। তবে এই কীটপতঙ্গগুলো কিন্তু সাধারণ কোনো পোকা ছিল না। এরা দীর্ঘ ১৭ বছর ধরে মাটির নিচে চুপচাপ ঘুমাচ্ছিল। ১৭ বছর পর যখন তারা একসঙ্গে বাইরে এলো, তখন আনন্দে সবাই মিলে জোরালো শব্দে গান গাইতে শুরু করে দিল। তাদের শব্দ এতই জোরে হচ্ছিল যে, অনেক মানুষ বিরক্ত হয়ে কান বন্ধ করে দিল! কিন্তু ডেভিড রোদেনবার্গ নামের একজন গানের শিক্ষক এই পোকাদের ডাক শুনে অনেক খুশি হলেন। তিনি ভাবলেন, ‘বাহ্! পোকাগুলো তো চমৎকার গান গাইছে! চলো, আমরাও ওদের সাথে গান গাই।’ তিনি তার দল নিয়ে উপস্থিত হলেন ঝিঁঝি পোকারগুলোর সামনে। সেখানে চারদিকে তখন ঝাঁকে ঝাঁকে লাল চোখের পোকা উড়ছিল আর গান গাইছিল। ডেভিড বাঁশি বাজালেন আর তার দলের সঙ্গীরা ড্রামস বাজাতে লাগলেন। পোকাদের সেই মধুর শব্দের সাথে মিলিয়ে তারা দারুণ একটা গান তৈরি করেন! তাদের দলের গিটারবাদক টিম ব্লাঙ্ক রসিকতা করে বললেন, ‘সদ্য জন্ম নেওয়া এই পতঙ্গগুলোই হলো সবচেয়ে সহযোগিতাপরায়ণ সংগীতশিল্পী, যাদের সাথে তিনি কখনও বাজিয়েছেন।’

আসলেই তো তাই। ওই পোকাগুলো তো গান শেষ না করে বাড়ি পালায় না। আবার আর গান গাওয়ার জন্য কোনো চকলেট বা টাকাও চায় না! যাই হোক এই প্রজাতির ঝিঁঝি পোকারা কিন্তু বেশি দিন মাটির ওপরে থাকে না। তারা আবার দীর্ঘ ১৭ বছর মাটির নিচে ঘুমাবে। এরপর পোকাগুলো ২০৩৮ সালে বের হয়ে গান গাইবে!

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নাট্যকার মাতিয়া বানু শুকুরের প্রয়াণে অভিনেতা চঞ্চল চৌধুরীর আবেগঘন স্মৃতিচারণ

27 November 2026

যুক্তরাষ্ট্রে চরকির নতুন ব্যবসায়িক অংশীদার হলো টোস্টার প্রোডাকশন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঝিঁঝি পোকার গান ও অদ্ভুত কিছু কৌতূহলোদ্দীপক ঘটনা

হালনাগাদ সময় : ০৫:৪২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬