মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৯ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

যেভাবে উৎপত্তি হয়েছিল জনপ্রিয় শব্দ ‘স্যরি’র

  • হালনাগাদ সময় : ০৭:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কাউকে আঘাত করেছেন, ভুল করে কারো মন খারাপ করেছেন কিংবা সামান্য কোনো ভুল করে ফেলেছেন পরিস্থিতি সামাল দিতে মুখ থেকে বেরিয়ে আসে একটি শব্দ, ‘স্যরি’। কখনো সম্পর্ক বাঁচাতে, কখনো নিজের অপরাধবোধ প্রকাশ করতে, আবার কখনো নিছক ভদ্রতা দেখাতেও আমরা শব্দটি ব্যবহার করি। ছোট্ট এই শব্দটির ব্যবহার এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে, দিনে কতবার এটি বলছি, তার হিসাবও রাখি না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, ‘স্যরি’ শব্দটির জন্ম কোথায়?

ইংরেজি ‘স্যরি’ শব্দটির শিকড় খুঁজতে হলে ফিরে যেতে হবে প্রাচীন ইংরেজি বা ওল্ড ইংলিশের যুগে। ভাষাবিদদের মতে, শব্দটির আদি রূপ ছিল ‘Sārig’। প্রাচীন ইংরেজিতে এর অর্থ ছিল ব্যথিত, দুঃখিত, মানসিকভাবে কষ্ট পাওয়া কিংবা গভীর শোকের মধ্যে থাকা। অর্থাৎ, শুরুতে ‘স্যরি’ শব্দটি সরাসরি কাউকে ক্ষমা চাওয়ার জন্য ব্যবহৃত হতো না। বরং নিজের মনের কষ্ট, দুঃখ কিংবা বেদনা বোঝাতেই শব্দটি ব্যবহৃত হতো। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, ‘Sārig’ শব্দটির উৎস পশ্চিম জার্মানিক ভাষাগোষ্ঠীর একটি শব্দমূল, যার সঙ্গে ইংরেজি ‘Sore’ শব্দের সম্পর্ক রয়েছে।

শব্দটির ইতিহাসে সবচেয়ে আকর্ষণীয় পরিবর্তনটি ঘটে এর অর্থের বিবর্তনে। দ্বাদশ শতকের দিকে শব্দটি অনুশোচনা, অপরাধবোধ কিংবা নিজের কোনো কাজের জন্য অনুতপ্ত হওয়ার অর্থেও ব্যবহৃত হতে শুরু করে। অনলাইন ব্যুৎপত্তি অভিধান Etymonline-এর তথ্য অনুযায়ী, ‘আই অ্যাম সরি’ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ হিসেবে শুধু ‘স্যরি’ বলে ক্ষমা চাওয়ার ব্যবহার ১৮৩৪ সালের দিকে দেখা যায়। অর্থাৎ, যে শব্দ একসময় নিজের মানসিক যন্ত্রণা বোঝাতে ব্যবহৃত হতো, সেটিই ধীরে ধীরে অন্যের কাছে নিজের ভুল স্বীকারের ভাষা হয়ে ওঠে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ক্যানসার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার

14 November 2026

চাটখিলে বৃদ্ধ হত্যা মামলা তুলে নিতে চাপ ও দাফনে বাধার অভিযোগ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যেভাবে উৎপত্তি হয়েছিল জনপ্রিয় শব্দ ‘স্যরি’র

হালনাগাদ সময় : ০৭:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬