মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২১ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জাপানে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ১০:২৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে একটি নৈশভোজে অংশ নিয়েছেন। সোমবার জাপানের টোকিওতে মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় এই নৈশভোজ অনুষ্ঠিত হয়।

নৈশভোজে প্রধানমন্ত্রী বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে সাসাকাওয়ার দীর্ঘদিনের অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানান। এ সময় বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিন উৎপাদনের কারখানা স্থাপনে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনসংলগ্ন গ্রামে বাঘের আতঙ্ক, ড্রোনে চলছে অনুসন্ধান

26 October 2026

শ্বশুর-শাশুড়িকে ‘আব্বা-আম্মা’ বলা কি শরিয়তসম্মত?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জাপানে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ১০:২৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬