মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:১৩ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

১০ মাসের নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

  • হালনাগাদ সময় : ০৯:৪৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন দেশটির শীর্ষ বিরোধীদলীয় নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় মাচাদো লেখেন, “আমি এখানে। আপনাদের সঙ্গে।” তাঁর দেশে ফেরার খবর নিশ্চিত করেছেন বিরোধী জোটের মিত্র ও নির্বাসিত প্রেসিডেন্ট প্রার্থী এডমান্ডো গনজালেসও। তিনি দিনটিকে ভেনেজুয়েলাবাসীর জন্য ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, দেশের সার্বভৌম কণ্ঠস্বর ফিরে এসেছেন। শিগগিরই তিনি দেশে ফিরে মাচাদোর সঙ্গে স্বাধীনতা আন্দোলনে যোগ দেবেন বলেও উল্লেখ করেন।

২০২৫ সালের শেষের দিকে গোপনে দেশ ত্যাগ করে নরওয়েতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে যাওয়ার পর থেকেই নির্বাসনে ছিলেন মাচাদো। তাঁর সহযোগীদের বরাতে জানা যায়, এর আগে অন্তত সাতবার দেশে ফেরার চেষ্টা করলেও প্রতিবারই তৎকালীন সরকারের বাধার মুখে পড়েন তিনি।

উল্লেখ্য, নোবেল পুরস্কার গ্রহণের পর গত জানুয়ারিতে মার্কিন অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হন এবং পরে তাঁকে বিচারের জন্য নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। মাচাদো ওই অভিযানকে সমর্থন জানালেও দেশটির অন্তর্বর্তীকালীন নেতৃত্বের প্রশ্নে যুক্তরাষ্ট্র তাঁকে সমর্থন না দিয়ে মাদুরোর ডেপুটি ডেলসি রদ্রিগেজের প্রতি সমর্থন জানায়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ই-টিন থাকলেই কি ৫ হাজার টাকা জরিমানা? জেনে নিন আসল সত্য কী

26 October 2026

এলপিজির বাজারে অরাজকতার মধ্যেই কমিশন দ্বিগুণ করার গণশুনানি ডেকেছে বিইআরসি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

১০ মাসের নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

হালনাগাদ সময় : ০৯:৪৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬