মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪৮ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

  • হালনাগাদ সময় : ০১:৪০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত দুই জন ও হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছে দুই জনের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭২ জন; এর মধ্যে ৪৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ৮ জন শিশু। চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৭১ জন এবং মারা গেছেন ৪৪ জন।

ডেঙ্গুতে মৃত ব্যক্তিরা হলেন—জেলার তারাকান্দা উপজেলার মিরাজ আলীর মেয়ে ফাতেমা (৪০) ও নান্দাইল উপজেলার তালেব আলীর মেয়ে মালেকা (৮৫)।

ফাতেমা গত ২০ নভেম্বর রাত সাড়ে আটটায় হাসপাতালে ভর্তি হন। পরে আজ সকাল পৌনে সাতটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মালেকা গত ২৫ নভেম্বর দুপুরে হাসপাতালে ভর্তি হন এবং গতকাল রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে, একই সময়ে হাসপাতালে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গে চলতি বছরে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ শিশু, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১৩ শিশু এবং এই সময়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৬৪ শিশু চিকিৎসাধীন রয়েছে।

চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে মোট ভর্তি হয়েছে ৬ হাজার ৮১২ জন, ছুটি হয়েছে ৬ হাজার ৫৫৪ জন এবং একই সময়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

মৃত দুই শিশুই মেয়ে। তাদের একজনের বাড়ি জেলার ফুলবাড়িয়া উপজেলায়, বয়স ৭ মাস। অপর শিশুর বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়, বয়স ১০ মাস।

ফুলবাড়িয়ার শিশুটি গতকাল সকাল পৌনে ১২টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় এবং সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কলমাকান্দার শিশুটি গত ২২ নভেম্বর সন্ধ্যার পর হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে গতকাল সকাল ১০টার দিকে মারা যায়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার কাজ করছে: রাষ্ট্রপতি

28 November 2026

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান অর্থমন্ত্রীর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

হালনাগাদ সময় : ০১:৪০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬