রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে গেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় চিকিৎসকদের কাছ থেকে মন্ত্রীর সাম্প্রতিক শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার বিস্তারিত বিবরণ শোনেন প্রতিমন্ত্রী। তিনি অসুস্থ মন্ত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় মন্ত্রীর সহধর্মিণী অ্যাডভোকেট রোকসানা খন্দকার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত জটিলতা দেখা দিলে গত বুধবার রাতে আবদুল মঈন খানকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা কার্যক্রম চলছে।

























