মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৬ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সৃজনশীল অর্থনীতি ও মেধা পাচার রোধে গুরুত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

  • হালনাগাদ সময় : ১০:২৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং প্রবাসীদের দেশে ফিরিয়ে এনে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শিল্প ও সংস্কৃতিকে অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি নামে একটি প্রকল্প হাতে নিচ্ছে। পাশাপাশি প্রবাসীদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে রিভার্স ব্রেইন ড্রেইন বা মেধা পাচারের বিপরীত প্রবাহ তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীল অর্থনীতির প্রকল্পের মাধ্যমে শিল্প-সংস্কৃতিকে অর্থমূল্যে রূপান্তর করা হবে। দেশের শিল্পীরা ছবি আঁকলেও অনেক সময় তাঁদের শিল্পকর্মের ন্যায্য মূল্য পান না। ফলে শিল্প ও সংস্কৃতি অর্থনীতিতে কাঙ্ক্ষিত অবদান রাখতে পারছে না।

একজন অর্থনীতিবিদ ও নীতিনির্ধারক হিসেবে শিল্পকলা, ভাস্কর্য, কারুশিল্প, থিয়েটার, সংগীত, সাহিত্য ও চলচ্চিত্রকে কীভাবে অর্থনৈতিকভাবে লাভজনক ও টেকসই করা যায়, সে বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, শিল্পকর্মের যথাযথ মূল্যায়ন এবং মানসম্মত প্রকাশনা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দেশে শিল্পসমালোচক তৈরি এবং শিল্পকর্মের নিলাম চালুর ওপর গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে শিল্পীদের সৃজনশীল কাজের আর্থিক মূল্যায়নের পাশাপাশি শিল্প-সংস্কৃতির একটি কার্যকর বাজার গড়ে তোলা সম্ভব হবে।

ঢাকায় একটি ভালো থিয়েটার চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। সৃজনশীল অর্থনীতির এই উদ্যোগ সফল করতে যুক্তরাষ্ট্রসহ এ খাতে সফলতা অর্জনকারী দেশগুলোর সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে দেশের উন্নয়নে প্রবাসীদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রবাসীদের দেশে ফিরে এসে উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হওয়ার মাধ্যমে রিভার্স ব্রেইন ড্রেইন বা মেধা পাচারের বিপরীত প্রবাহ তৈরির আহ্বান জানান তিনি।

আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের জনসংযোগ পরিচালক স্কট হার্টম্যান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাঈদ আল নোমানের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক: ডা. শাহাদাত হোসেন

27 November 2026

সরকারের সঙ্গে সংলাপে এককভাবে নয়, জোটবদ্ধভাবে অংশ নিতে চায় ১১ দলীয় ঐক্য

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সৃজনশীল অর্থনীতি ও মেধা পাচার রোধে গুরুত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

হালনাগাদ সময় : ১০:২৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬