রাজশাহীর গোদাগাড়ীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় অরুণ রাজোয়াড় (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী এসআরবি সদস্য মারুফ হোসেন ও মশিউর রহমান আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত অরুণ উপজেলার চৈতন্যপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, অরুণ মহাসড়ক দিয়ে বাইসাইকেলে যাওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলটি তাঁকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। গোদাগাড়ী থানা-পুলিশ ও এসআরবি কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


























