মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:২৭ অপরাহ্ন | ৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কালীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় যুবক নিহত, আহত ২

  • হালনাগাদ সময় : ০২:০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বালুভর্তি ড্রাম ট্রাকের ধাক্কায় বিপ্লব মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের দক্ষিণ গোপাল রায় বাইতুন নাজাত জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব মিয়া ওই উপজেলার কায়েম রুদ্রেশ্বর এলাকার গোলাম রব্বানীর ছেলে। আহতরা হলেন একই এলাকার আব্দুর রহিম আরিফের ছেলে ফরহাদ হোসেন (২৫) এবং হাসেন আলীর ছেলে ফিরোজ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিপ্লবসহ কয়েকজন যুবক নামুড়ী উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে যান। খেলা শেষে সন্ধ্যার পর তারা একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি দুর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী বালুভর্তি একটি ড্রাম ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বিপ্লব মিয়ার মৃত্যু হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ড্রাম ট্রাকটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর এ মওলা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে উক্ত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যা মামলার চূড়ান্ত রায় ঘিরে আশার সঞ্চার: মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ার প্রত্যাশা

07 November 2026

মেসির উত্তরসূরি হিসেবে আলোচনায় তরুণ তুর্কি নিকো পাজ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কালীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় যুবক নিহত, আহত ২

হালনাগাদ সময় : ০২:০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬