মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৯ অপরাহ্ন | ৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নোয়াখালীর সেনবাগে অটোরিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

  • হালনাগাদ সময় : ০২:১৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর সেনবাগ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় মো. সামির (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় এলাকায় পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামির ওই এলাকার উত্তরপাড়ার বাহাদুরের বাড়ির মো. সোহাগের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে সামির বাড়ির পাশের সড়ক পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী অটোরিকশা এসে তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল জানান, দুর্ঘটনার পরপরই অটোরিকশাটি নিয়ে চালক পালিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের রহস্যজনক সিদ্ধান্তে জালালাবাদ গ্যাসের ৭৮৬ কোটি টাকা আটকা

08 November 2026

ফুল নয়, পেশি দেখিয়েই প্রেম নিবেদন! তরুণ প্রজন্মে নতুন ট্রেন্ড 'বাইসেপ হার্ট'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নোয়াখালীর সেনবাগে অটোরিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

হালনাগাদ সময় : ০২:১৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬