মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৯ অপরাহ্ন | ৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নাটোরে পাখি শিকারে বাধা দেওয়ায় যুবককে গুলি

  • হালনাগাদ সময় : ০২:৩৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নাটোরের সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি এয়ারগানের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার খড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শহিদুলকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত সজীব দীর্ঘদিন ধরে এলাকায় পাখি শিকার করে আসছিলেন। শুক্রবারও তাকে পাখি শিকার করতে দেখে বাধা দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সজীব তার পেটে এয়ারগানের গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকেরা জানান, পরীক্ষা-নিরীক্ষা শেষে শহিদুলকে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত শহিদুল ইসলাম সিংড়া উপজেলার আয়াশ বিহাস গ্রামের জসমত আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের রহস্যজনক সিদ্ধান্তে জালালাবাদ গ্যাসের ৭৮৬ কোটি টাকা আটকা

08 November 2026

ফুল নয়, পেশি দেখিয়েই প্রেম নিবেদন! তরুণ প্রজন্মে নতুন ট্রেন্ড 'বাইসেপ হার্ট'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নাটোরে পাখি শিকারে বাধা দেওয়ায় যুবককে গুলি

হালনাগাদ সময় : ০২:৩৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬