মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:১০ অপরাহ্ন | ৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ইরানের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতির দাবি ট্রাম্পের

  • হালনাগাদ সময় : ১১:১৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে এবং তেহরান এখন একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা তাদের সঙ্গে আলোচনা করছি এবং তারা একটি সমঝোতা চায়। তবে আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি তিনি।

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার বিষয়ে ট্রাম্প বলেন, আমরা কোনো যুদ্ধ করছি না। তেহরানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপকে তিনি সামরিক ইতিহাসের অন্যতম বড় অবরোধ হিসেবে অভিহিত করেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে পরিস্থিতির তুলনা টেনে তিনি দাবি করেন, গত সাত মাসে কোনো মার্কিন সেনা নিহত হয়নি।

ট্রাম্প আরও জানান, ইরানের সামরিক সরঞ্জাম লক্ষ্য করে মার্কিন বাহিনী সীমিত আকারে হামলা চালিয়েছে। তিনি বলেন, তারা একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করেছিল, যা আমরা পাঁচ থেকে ১৫ মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছি। এছাড়া ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে এবং দেশটিতে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের রহস্যজনক সিদ্ধান্তে জালালাবাদ গ্যাসের ৭৮৬ কোটি টাকা আটকা

08 November 2026

ফুল নয়, পেশি দেখিয়েই প্রেম নিবেদন! তরুণ প্রজন্মে নতুন ট্রেন্ড 'বাইসেপ হার্ট'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইরানের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতির দাবি ট্রাম্পের

হালনাগাদ সময় : ১১:১৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬