মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৭ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কক্সবাজারের হিমছড়িতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু

  • হালনাগাদ সময় : ১১:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি পেঁচারদ্বীপ জাদুঘর এলাকায় সাগরে গোসলে নেমে তিন পর্যটক প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। এ ছাড়া স্থানীয়দের সহায়তায় একজনকে জীবিত উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, পর্যটকরা দুটি আলাদা দলে বিভক্ত হয়ে সাগরে নেমেছিলেন। তাদের একটি দল রাজধানী ঢাকার উত্তরা থেকে এবং অন্য দলটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে কক্সবাজারে ভ্রমণে এসেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগরে নামার পর প্রচণ্ড স্রোতের টানে তারা গভীর পানিতে ভেসে যান।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য জানান, দুটি দল সমুদ্রে গোসল করতে নামার পর এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা তিনজনের মরদেহ উদ্ধার করেন। বর্তমানে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সাগরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান জানান, দুর্ঘটনায় তিন পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের অভিযান চলছে। তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ পর্যটকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

28 October 2026

মিরপুর টেস্ট: মুমিনুলের বিদায়ে আক্ষেপ নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কক্সবাজারের হিমছড়িতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু

হালনাগাদ সময় : ১১:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬