বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের শিগগিরই জাতীয় পে-স্কেলের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় শিক্ষামন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আজ থেকেই নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। তবে বেতন নির্ধারণের কিছু প্রক্রিয়াগত জটিলতার কারণে সরকারি কর্মচারীদের একটি অংশ এখনো পুরোনো কাঠামোতেই বেতন পাচ্ছেন বলে জানা গেছে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন বেতনকাঠামো ঘোষণা করা হয়। তবে পে-স্কেল কার্যকর করাসহ তিন দফা দাবিতে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোট।

























