লেবাননের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পাওয়ার পর দেশটির সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, লেবাননের অনুরোধে সাড়া দিয়ে যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শুরু করতে চান তিনি। যদিও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে এই ঘোষণা নতুন মাত্রা যোগ করেছে।
এদিকে আলোচনার এই নির্দেশের মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। বুধবারের হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত এক হাজার মানুষ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরেও লেবাননে ইসরাইলের সামরিক অভিযান বন্ধ হয়নি। এই রক্তক্ষয়ী পরিস্থিতির মধ্যে সরাসরি আলোচনার প্রস্তাব ও নেতানিয়াহুর ইতিবাচক সাড়া কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 



















