ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালীর নিরাপত্তা: ন্যাটোর কাছে ট্রাম্পের সুনির্দিষ্ট প্রতিশ্রুতির দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটোর কাছে দৃশ্যমান ও সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চেয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে জোটভুক্ত দেশগুলোর কাছ থেকে এমন আশ্বাস প্রত্যাশা করছেন তিনি। দুই ইউরোপীয় কূটনীতিক রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বুধবার ওয়াশিংটনে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। কূটনীতিকদের একজন বলেন, ওয়াশিংটনের অসন্তোষ ও হতাশা তারা বুঝতে পারছেন। তবে, এই সংকট শুরুর আগে বা পরে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে কোনো পরামর্শ করেনি বলে তারা উল্লেখ করেন।

ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ন্যাটোর সদস্য দেশগুলো, এমনকি নিজেদের দেশের লোকেরাও খুব একটা হতাশ নয়। তিনি মনে করেন, চাপ প্রয়োগ না করলে ন্যাটো কোনো বিষয়ে গুরুত্ব দেয় না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের নিয়ে রাজনৈতিক শক্তি বাড়াচ্ছে এনসিপি

হরমুজ প্রণালীর নিরাপত্তা: ন্যাটোর কাছে ট্রাম্পের সুনির্দিষ্ট প্রতিশ্রুতির দাবি

আপডেট সময় : ১০:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬