ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

খুবি শিক্ষার্থী মৌমিতা নিহতের ঘটনা: ঘাতক প্রাইভেটকার জব্দ, চালক গ্রেপ্তার

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের মেধাবী শিক্ষার্থী মৌমিতা হালদারের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে জব্দ করা হয়েছে দুর্ঘটনায় ব্যবহৃত সেই প্রাইভেটকারটি। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৩০ মার্চ সন্ধ্যায় বাবার সঙ্গে রিকশাযোগে যাওয়ার সময় নগর ভবনের সামনে একটি বেপরোয়া গতির নীল রঙের প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মৌমিতা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাড়িটি শনাক্ত করেন এবং গত ৩ এপ্রিল একটি গ্যারেজ থেকে সেটি উদ্ধার করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫ এপ্রিল সন্ধ্যায় চালক আহাদ শেখ সৈকতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবককে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহারে কতটুকু স্বাধীনতা: ফেঞ্চুগঞ্জের ঘটনায় ফের উঠছে প্রশ্ন

খুবি শিক্ষার্থী মৌমিতা নিহতের ঘটনা: ঘাতক প্রাইভেটকার জব্দ, চালক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬