ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সুজন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

জুলাই অভ্যুত্থান চলাকালে ট্রাকচালক সুজন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এই চার্জশিট জমা দিয়েছে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তৎকালীন সরকারের শীর্ষ নেতাদের হুকুম, পরিকল্পনা ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে মাঠপর্যায়ে সহিংসতা চালানো হয়। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং হাসানুল হক ইনুসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতাকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, আগামী ৮ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ২০২৪ সালের আগস্ট মাসে নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এই হত্যা মামলাটি দায়ের করেছিলেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ এই চার্জশিট দাখিল করল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

সুজন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

আপডেট সময় : ০২:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬