ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে চট্টগ্রাম থেকে আসা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এ কারণে কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। সকাল সোয়া ৬টায় ট্রেনটির সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে সকাল ১০টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

সিলেট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুছ লাইনচ্যুতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উদয়ন এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সিলেটে আসছিল। সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে এসে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করেন। এরপর কালনী এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।’

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সৃজনশীল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সীমিত করার আহ্বান জানালেন জুনায়েদ ইভান

তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

আপডেট সময় : ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫