মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৩০ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

  • হালনাগাদ সময় : ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে চট্টগ্রাম থেকে আসা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এ কারণে কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। সকাল সোয়া ৬টায় ট্রেনটির সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে সকাল ১০টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

সিলেট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুছ লাইনচ্যুতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উদয়ন এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সিলেটে আসছিল। সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে এসে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করেন। এরপর কালনী এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঘূর্ণিঝড়ের সতর্কবার্তার মধ্যেই আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভয়াবহ ভাঙন

28 October 2026

টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক: ঢাকায় কার্যালয় খোলার আহ্বান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

হালনাগাদ সময় : ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫