মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৩৮ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্রে পৌঁছে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ দাবি বোলসোনারোর

  • হালনাগাদ সময় : ১২:৩৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর সেনেটর জাইর বোলসোনারো নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ হিসেবে দাবি করেছেন। একই সঙ্গে নিজের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি নেতা লুইস ইনাসিও লুলা দ্য সিলভার কাছে পরাজিত হওয়ার পর মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বোলসোনারো। বুধবার ফ্লোরিডার মিয়ামিতে পৌঁছে তিনি দাবি করেন, তিনি সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট লুলার যৌথ চক্রান্তের শিকার হয়েছেন।

ব্রাজিলের সুপ্রিম কোর্ট তাঁর পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেও তা অমান্য করে তিনি দেশত্যাগ করেন। যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়ায় ট্রাম্প প্রশাসনকে এবং যাত্রাপথে সহায়তা করার জন্য আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেকে ধন্যবাদ জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বোলসোনারো বলেন, “আমি ব্রাজিলের জনগণকে বলতে চাই, আমিই দেশের প্রকৃত ও বৈধ নেতা। যারা জালিয়াতি করে ক্ষমতা দখল করেছে, তারা স্বৈরাচারী চক্রের অংশ।”

তবে ব্রাজিলের ফেডারেল নির্বাচনী আদালত এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনকে সম্পূর্ণ বৈধ ও অবাধ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। বোলসোনারোর নিজস্ব রাজনৈতিক দলও নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের রক্ত বনাম ব্যঙ্গচিত্রের প্রতিবাদ: ভারত-বাংলাদেশ জেন-জি আন্দোলনের নির্মম ব্যবধান

29 October 2026

'আমার ভাইকে মেরে ফেলা হয়েছে'- ফেসবুকে তাহসিফের বোনের আকুতি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যুক্তরাষ্ট্রে পৌঁছে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ দাবি বোলসোনারোর

হালনাগাদ সময় : ১২:৩৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬