মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২২ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি, দুই দিনে ২ লাখ টাকা জরিমানা

  • হালনাগাদ সময় : ১০:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই চিপস উৎপাদন, নিষিদ্ধ রং ও শিল্প লবণ ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুই দিনের অভিযানে প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানায় উদ্ধার করা নিষিদ্ধ উপাদান ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমার নেতৃত্বে শহরের বাঁশবাড়ী ও সাহেবপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে এসআরবি নীলফামারী সিপিসি-২-এর দল ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অংশগ্রহণ করে।

অভিযানকালে অননুমোদিত রং, শিল্প লবণ ব্যবহার ও নোংরা পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণের অপরাধে ‘গোল্ডেন চিপস’ মালিককে ১ লাখ টাকা, ‘খান ফুডস’ মালিককে ৫০ হাজার টাকা এবং অপর এক চিপস কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্য উৎপাদন বন্ধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতেই এ অভিযান চালানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সব কারখানাকে তাদের অসংগতি সংশোধনের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢামেকে ৭ দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত

28 October 2026

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে: সালাহউদ্দিন আহমদ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি, দুই দিনে ২ লাখ টাকা জরিমানা

হালনাগাদ সময় : ১০:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬