ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ঈদ ঘিরে রেমিট্যান্সে উল্লম্ফন, রিজার্ভে স্বস্তি

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ঈদের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাঙা হয়ে উঠেছে, যার ফলে দেশের মোট রিজার্ভ ৩৪.২২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.২২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এই পরিমাণ ২৯.৫২ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, গত ৩ মার্চ পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩৫.৩২ বিলিয়ন ডলার, যা আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী ৩০.৫৮ বিলিয়ন ডলার ছিল।

এই সময়ে, অর্থাৎ মার্চ মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটির বেশি ডলার পাঠিয়েছেন। এই মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ২২০ কোটি ৪৪ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা দরে এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ হাজার কোটি টাকা, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন আটকে পড়া ২৩৮ ইরানি নাবিক

ঈদ ঘিরে রেমিট্যান্সে উল্লম্ফন, রিজার্ভে স্বস্তি

আপডেট সময় : ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬