মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৩৮ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঈদ ঘিরে রেমিট্যান্সে উল্লম্ফন, রিজার্ভে স্বস্তি

  • হালনাগাদ সময় : ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ঈদের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাঙা হয়ে উঠেছে, যার ফলে দেশের মোট রিজার্ভ ৩৪.২২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.২২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এই পরিমাণ ২৯.৫২ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, গত ৩ মার্চ পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩৫.৩২ বিলিয়ন ডলার, যা আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী ৩০.৫৮ বিলিয়ন ডলার ছিল।

এই সময়ে, অর্থাৎ মার্চ মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটির বেশি ডলার পাঠিয়েছেন। এই মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ২২০ কোটি ৪৪ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা দরে এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ হাজার কোটি টাকা, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রেমের অভিযোগে নাম-ঠিকানা ও ফোন নম্বর ভাইরাল: ফেসবুকের বিষাক্ত প্রচারণায় চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীরা

01 November 2026

বিশ্বসুন্দরী থেকে রূপালি পর্দার রানী: জীবনের ৫৩ বছরে ঐশ্বরিয়া রাই

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঈদ ঘিরে রেমিট্যান্সে উল্লম্ফন, রিজার্ভে স্বস্তি

হালনাগাদ সময় : ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬