ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাথে এনসিপির বৈঠক

তুরস্কের ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি মিনিস্টার এ. বেরিস একিনজির সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বিচার, সংবিধান সংস্কার ও নির্বাচনের প্রস্তুতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তুরস্ক দূতাবাসে অনুষ্ঠিত এই আলোচনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

এ সময় নাহিদ ইসলাম মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

যুগ্ম মুখ্য সমন্বয়ক (মিডিয়া) খান মুহাম্মদ মুরসালীনের সই করা বিজ্ঞপ্তিতে এই বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়।

এনসিপির নেতারা বৈঠকে তুরস্কের সঙ্গে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কমিশন গঠন, দ্বিপাক্ষিক সহযোগিতা, ইয়ুথ এক্সচেঞ্জ, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ দেশের সার্বিক পরিস্থিতি ও অগ্রগতি তুলে ধরেন।

প্রতিনিধিদলে আরও ছিলেন আলাউদ্দিন মোহাম্মদ, সুলতান মোহাম্মদ জাকারিয়া, মনিরা শারমিন, নীলিমা দোলা এবং ড. আতিক মুজাহিদ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে বর্ণিল আয়োজনে বর্ষবরণ: সংস্কৃতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয়

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাথে এনসিপির বৈঠক

আপডেট সময় : ০৯:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫