ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ইউসিবি ইসলামিকের ‘কুরআনের ধ্বনি’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

পবিত্র রমজান মাসের মহিমা ছড়িয়ে দিতে এবং প্রতিভাবান ক্বারীদের উৎসাহিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা ‘ইউসিবি ইসলামিক’ আয়োজন করেছিল অনলাইন কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‘কুরআনের ধ্বনি’। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আয়োজনের সফল সমাপ্তির কথা জানানো হয়। দেশব্যাপী পাঁচ শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে এই আয়োজনটি আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধর্মপ্রাণ মানুষের কাছে কুরআনের সুমধুর বাণী পৌঁছে দিয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রাথমিক বাছাই শেষে সেরা ১০ জন প্রতিযোগী ঢাকার প্রধান কার্যালয়ে আয়োজিত চূড়ান্ত পর্বে সরাসরি অংশ নেন। বিচারকদের সূক্ষ্ম মূল্যায়নে প্রথম স্থান অধিকার করেন খন্দকার ইসরাত জাহান মুনতাহা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে আবদুল মোমিন ও তামজীদ খান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী ও ইসলামিক স্কলারদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলে ছিলেন শাইখ কারী আহমাদ বিন ইউসুফ আযহারী, ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান মেশকাতসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, কুরআনের তিলাওয়াত মানুষের হৃদয়ে শান্তি ও নৈতিকতার বোধ জাগ্রত করে। এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে কুরআনের সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মেধাবী কিশোরদের একটি বড় মঞ্চ তৈরি করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শরীয়া সুপারভাইজারি কমিটির সদস্যরা উপস্থিত থেকে বিজয়ীদের অভিনন্দন জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হানিফ সংকেতের নতুন চমক: আসছে ঈদ নাটক ‘ভালোবেসে অবশেষে’

ইউসিবি ইসলামিকের ‘কুরআনের ধ্বনি’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬