ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেলেন এম. নাজিম এ. চৌধুরী

প্রাইম ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন এম. নাজিম এ. চৌধুরী। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাকে এই নতুন দায়িত্ব প্রদান করা হয়। ব্যাংকিং ও করপোরেট খাতে এম. নাজিম এ. চৌধুরীর ২৫ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় কাজের অভিজ্ঞতা রয়েছে।

প্রাইম ব্যাংকের এই শীর্ষ পদে আসার আগে তিনি মেঘনা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মেটলাইফ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মতো বড় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি বিশেষ করে ব্যবসা উন্নয়ন, বিক্রয় ও বিপণন এবং যোগাযোগ খাতে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া তিনি একজন সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামিক ফাইন্যান্স বিশেষজ্ঞ (এএওআইএফআই)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদ

প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেলেন এম. নাজিম এ. চৌধুরী

আপডেট সময় : ০৫:৫৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬