ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বিশ্বব্যাংকের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। গত রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট জন জুট, বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-এর ডিরেক্টর ইমাদ নাজিব আহেদ ফাখৌরি, বাংলাদেশ ও ভুটানের অপারেশন্স ম্যানেজার ড. গেইল এইচ. মার্টিন, আইএফসি’র ম্যানেজার উইলফ্রেড তামেগন এবং সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহেরিন এ. মাহবুব। বাংলাদেশ ব্যাংকের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও ড. মো. কবির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় গভর্নর মো. মোস্তাকুর রহমান চলমান প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি দেশের আর্থিক খাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিশ্বব্যাংকের সঙ্গে আরও বিস্তৃত পরিসরে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বিশ্বব্যাংকের প্রতিনিধিরাও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। বৈঠকে দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে গভর্নর প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: যুদ্ধবিরতি বা সমঝোতার প্রস্তাব দেয়নি ইরান

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আপডেট সময় : ১০:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬