মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৩৯ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

লবণে আয়োডিনের সঠিক মাত্রা নিশ্চিত করার তাগিদ বিসিক চেয়ারম্যানের

  • হালনাগাদ সময় : ১০:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আয়োডিনের ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় দেশে উৎপাদিত ও বাজারজাত করা লবণে যথাযথ মাত্রায় আয়োডিন নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ।

শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত ‘Salt Fortification and Quality Control Training’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, আয়োডিনযুক্ত লবণ মানুষের পুষ্টি ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োডিনের ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় দেশে উৎপাদিত ও বাজারজাত করা লবণে যথাযথ মাত্রায় আয়োডিন নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠান, লবণশিল্প এবং গবেষণা ও একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে নিরাপদ ও মানসম্মত আয়োডিনযুক্ত লবণ নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য (ইন-চার্জ) অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন সেন্টার ফর ফুড ফর্টিফিকেশন, কোয়ালিটি অ্যান্ড সেফটির (সিএফকিউএস) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গুলজারুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন বিসিকের জেনারেল ম্যানেজার সরোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএফকিউএসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. জি. এইচ. এম. সাগর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উৎপাদন, প্যাকেজিং, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে গুণগত মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়মিত পরিদর্শন, সঠিকভাবে নমুনা সংগ্রহ, পরীক্ষণ এবং কার্যকর নিয়ন্ত্রক ব্যবস্থা জোরদার করতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ গুলজারুল আজিজ আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে লবণ আয়োডিনযুক্তকরণ কার্যক্রমের তদারকি ও গুণগত মান নিয়ন্ত্রণে আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।

উল্লেখ্য, বাকৃবির সিএফকিউএসের উদ্যোগে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে বিসিকের সংশ্লিষ্ট পরিদর্শক ও কর্মকর্তারা অংশ নিচ্ছেন। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে লবণ আয়োডিনযুক্তকরণের প্রক্রিয়া, আয়োডিনের মাত্রা নির্ধারণ, নমুনা সংগ্রহ ও পরীক্ষণ পদ্ধতি এবং গুণগত মান নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অসহায় ও দুস্থদের চিকিৎসা সহায়তা প্রদানে সরকার বদ্ধপরিকর: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

30 October 2026

গালের লালচে দাগ ও ফুসকুড়ি কি কেবলই ব্রণ, নাকি রোজেশিয়া?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লবণে আয়োডিনের সঠিক মাত্রা নিশ্চিত করার তাগিদ বিসিক চেয়ারম্যানের

হালনাগাদ সময় : ১০:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬