মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৭ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গণরায়কে উপহাস করা হলে আরেকটি বিপ্লব অনিবার্য: জামায়াত আমির

  • হালনাগাদ সময় : ১২:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিএনপি সরকার যদি জুলাই সনদের একটি দফাও বাস্তবায়ন করে, তবে বিরোধী দল আপাতত আর কোনো আন্দোলনে যাবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করে গণরায়কে উপহাস করা হলে তা প্রতিহত করতে দেশবাসীকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত লংমার্চ-পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাত দফা দাবিতে বায়তুল মোকাররম থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত এই লংমার্চ কর্মসূচি শুরু হয়।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে। তারা যদি গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করে, তবে দেশের সচেতন জনগণ তা মেনে নেবে না এবং এজন্য বিএনপিকে চড়া মূল্য দিতে হবে। তিনি অভিযোগ করেন, অতীতে সংঘটিত ভুল থেকে শিক্ষা না নিয়ে সরকার একের পর এক নতুন সংকট তৈরি করছে।

সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, সরকারি দফতরগুলো দলীয় কার্যালয়ের মতো পরিচালিত হচ্ছে এবং দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, সংবিধান প্রয়োজনীয় সংস্কার না করার কারণেই দেশে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। গণরায় বাস্তবায়ন করেই জনগণ বিপ্লবের কাক্সিক্ষত লক্ষ্য অর্জন করবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকা টেস্টের রোমাঞ্চের সঙ্গে ফুটবলের মেগা সংঘাত: টিভিতে আজকের ক্রীড়া সূচি

31 October 2026

গণরায়কে উপহাস করা হলে আরেকটি বিপ্লব অনিবার্য: জামায়াত আমির

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গণরায়কে উপহাস করা হলে আরেকটি বিপ্লব অনিবার্য: জামায়াত আমির

হালনাগাদ সময় : ১২:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬