মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:২৫ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সাত দফা দাবিতে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

  • হালনাগাদ সময় : ১২:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিসহ সাত দফা বাস্তবায়নে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে ‘লংমার্চ’ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। হাজারেরও বেশি যানবাহনের বিশাল বহর নিয়ে শনিবার সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচির উদ্বোধনকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের গণরায় বাস্তবায়নসহ জনজীবনের সংকট নিরসনে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ শরিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।

উদ্বোধনী সমাবেশ শেষে বিশাল গাড়িবহরটি মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু অতিক্রম করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। লংমার্চ চলাকালে খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়াসহ নির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকা টেস্টের রোমাঞ্চের সঙ্গে ফুটবলের মেগা সংঘাত: টিভিতে আজকের ক্রীড়া সূচি

31 October 2026

গণরায়কে উপহাস করা হলে আরেকটি বিপ্লব অনিবার্য: জামায়াত আমির

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাত দফা দাবিতে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

হালনাগাদ সময় : ১২:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬